ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত, সড়ক অবরোধ

শেরপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮

শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শেরপুর-জামালপুর সেতুর দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহতরা হলেন– শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহমেদ।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টে ডিউটি করছিল পুলিশ। সে সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার ও তার ছেলে ইসতিয়াকের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা পাঁচ বছরের শিশু আবরার আহত হলেও প্রাণে বেঁচে গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং মরদেহ দুটি সড়কে রেখে অবরোধ করেন। ফলে ওই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী