যশোরে চরমপন্থি নেতা হত্যার ঘটনায় অস্ত্র-গুলিসহ ২ জন গ্রেফতার

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪

যশোরের মণিরামপুরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা ও ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই জনকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন– যশোরের অভয়নগর উপজেলার বারান্দি পালবাড়ি এলাকার মাহমুদ হাসান হৃদয় (২৮) এবং বারান্দি পূর্বপাড়ার শামীম হোসাইন (৩১)।

আসামিদের গ্রেফতারের পর এদিন বিকালে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এ নিয়ে আলোচিত এই মামলায় মোট চার জন গ্রেফতার হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় যশোর পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, নিহত রানা প্রতাপ বৈরাগী ছিলেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির মণিরামপুরের আঞ্চলিক নেতা। অপরদিকে আটক দুজন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য। দুটি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

রানা প্রতাপ বৈরাগী প্রতিদ্বন্দ্বী সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ঘের ও জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যার পর যশোরের পুলিশ মূল হোতাকে ধরার চেষ্টা করছিল। ক্লুলেস এই মামলায় ১৭ ফেব্রুয়ারি রাজিব মোল্লাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ হৃদয় ও শামীমকে আটক করে। এরও আগে সাদ্দাম হোসেন নামে আরেকজনকে আটক করা হয়।

পুলিশের বর্ণনা অনুযায়ী, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কপালিয়া বাজারের ঝুমুর বিউটি পার্লারের পাশে অবস্থানকালে রানাকে লক্ষ্য করে গুলি করা হয়। মাথা ও বুকে একাধিক গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনও কারণ পাওয়া যায়নি। মামলা তদন্ত করছে যশোর ডিবি পুলিশ। অন্য জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি