প্রেমের টানে চীনা তরুণী মৌলভীবাজারে

মৌলভীবাজার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২

প্রেমের টানে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কামারচাক গ্রামে ছুটে এসেছেন ক্রিস হুই নামে এক চীনা তরুণী। ওই গ্রামের প্রেমিক সুকান্ত সেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে।

হবু বর-কনেকে একনজর দেখতে ওই গ্রামে অনেকে ছুটে আসছেন। বিদেশি তরুণীর সঙ্গে প্রতিবেশী ছেলের বিয়ে হবে— এ কৌতূহলে বর-কনেকে দেখতে আসছেন তারা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে করে ক্রিস হুইকে নিয়ে আসেন প্রেমিক সুকান্ত সেন।

সুকান্ত ওই এলাকার টিকরপাড়ার সেন বাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। আর কনে চীনের সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হুই।

জানা যায়, ২০১৮ সালে সুকান্ত চীনে পাড়ি জমান। সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর পরিচয় হয় ক্রিসের সঙ্গে। পরে তারা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালে সেখানে তারা বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে ক্রিসের সঙ্গে তার মা-বাবা ও চাচা উপস্থিত রয়েছেন। আগামী ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি বর সুকান্তের গ্রামের বাড়িতে তাদের বিয়ের আয়োজন রয়েছে।

কনে ক্রিস হুই বলেন,  ‘আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি বাংলাদেশে এসেছি আমার স্বামী সুকান্ত সেনের সঙ্গে। আমাদের লাভ স্টোরি অন্যদিন শোনাবো। এখানে এসে খুবই খুশি আমি।’

বর সুকান্ত সেন বলেন, ‘২০১৮ সালে আমি চীনে যাই। সেখানে মাস্টার্স ডিগ্রি অর্জন করি। পরে সেখানে চাকরিতে যোগ দিই। ৩-৪ বছর পর ক্রিসের সঙ্গে পরিচিত হই। এরপর একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হয়। একপর্যায়ে আমাদের বিশ্বাস তৈরি হয়। ২০২৩ সালে আমরা একসঙ্গে ব্যবসা শুরু করি। এখন চীনে আমাদের একটি কোম্পানি আছে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি সেখানে বিয়ের রেজিস্ট্রেশন করি আমরা। এরপর আমরা পরিকল্পনা করি, কখন বাংলাদেশে আসবো। অবশেষে দেশে এসে খুবই আনন্দিত। আমার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু করার। এ জন্য ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে বাড়িতে এসেছি।’

/এমএএ/
সম্পর্কিত
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
চীনে কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক