ওসিকে ‘হুমকি দেওয়া’ বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩

হবিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার ঘটনায় মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাহুবল) আদালতে হাজির করা হয়। বিচারক তানিজনা রহমান তানিনের আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম যুক্তিতর্ক উপস্থাপন করেন।

শুনানি শেষে বিচারক পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ করে তুষারের কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে।

পরে বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মুক্তির দাবিতে নেতাকর্মীরা দুই দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

একই দিন রবিবার বাহুবল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে গ্রেফতার দেখায় পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা