নারায়ণগঞ্জে ২ পক্ষের মারামারি, একজন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মারামারিতে দুলাল মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বন্দর থানাধীন কেওডালা এলাকার মো. ইব্রাহিমের বাড়ির ছাদে মোহাম্মদ ওসমান গনি  (২০) নামে এক ব্যক্তি এবং তার এক বন্ধু অবস্থান করছিলেন। ওই সময় তাদের অপর বন্ধু সাজিদ (২০) পাশের বাড়ির ছাদে উঠে দুষ্টুমির ছলে ওসমানের ঘাড়ের ওপর থাপ্পড় দেয়। এতে ওসমান রাগান্বিত হয়ে সাজিদকে পাল্টা থাপ্পড় দেয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।

এই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে সাজিদ এবং তার ৫-৬ জন আত্মীয়-স্বজন লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিমের ভাড়া বাড়িতে আসে। তারা ওসমান ও তার বাবা দুলাল মিয়া (৫৬), মা পারুল বেগমকে (৪০) মারধর করে। পরে বাড়িওয়ালা ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ওসমানের বাবা মো. দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসমান গনি বলেন, ‘ওদের মারধরে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন। আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।’

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে দুলাল আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি