ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

ঝালকাঠির নলছিটিতে রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দি এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাকিবুল উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দারকে জানাজার পরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান রাকিবুল। জানাজায় পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় অংশ নেন তিনি। পরে নির্ধারিত সময় শেষে রাতে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে আছেন রাকিবুল ইসলাম। গতকাল সকালে তার বাবার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বল্প সময়ের জন্য মুক্তির অনুমোদন মেলে ছাত্রলীগ নেতার। পরে পুলিশি নিরাপত্তায় জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। রাকিবুল বাবার জানাজায় অংশ নিতে বাড়ি এলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে জানা যায়, জানাজার সময় রাকিবুলের পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ছিল। তবে হাতে হ্যান্ডকাফ ছিল না। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের পর প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে রাকিবুলকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুরো সময় তিনি পুলিশি পাহারায় ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

জানাজার সময়ও আসামিকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় রাখা প্রসঙ্গে ওসি বলেন, ‘১২ ঘণ্টার বেশি প্যারোলে মুক্তি দিয়ে আসামিকে বাইরে রাখার সুযোগ নেই। পুলিশ যে অবস্থায় কারাগার থেকে আসামিকে বুঝে পাবে, আবার সেই অবস্থায় কারা কর্তৃপক্ষের কাছে আসামিকে বুঝিয়ে দেবে। তাই ডান্ডাবেড়ি খোলার সুযোগ নেই।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
মিরপু‌রে গোপন বৈঠক থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা