নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের আশ্রয় দিলে শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, শেকড় উপড়ে ফেলা হবে।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মো. আসাদুজ্জামান বলেন, ‘কোনও সরকারি দফতরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।’

তিনি বলেন, ‘সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করবে। মামলার জট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে যা যা করতে হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

‘আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখন তার চেয়েও বেশি তৎপর দেখতে পাবেন।’  

আইনমন্ত্রী বলেন, ‘আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশের প্রতিটিই পেশ করা হবে।’

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার