নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন– ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন। তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে ভবনটির নিচতলায় ঝুটের গুদামের পাশের একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ‘তিন তলা বাড়ির নিচতলায় রান্নাঘর ও টয়লেট ছিল। রান্নাঘরে তিতাসের লাইনে লিকেজ ছিল। এই লিকেজ থেকে গ্যাস নিচে জমাট বাঁধতে শুরু করে। এই জমাট বাঁধা গ্যাস থেকে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া অপর একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান