মিরপুরে তিন সরকারি দফতরে একযোগে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০২৬, ১৫:০৪ আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৫:০৪

কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারি দফতরে একযোগে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, রেজিস্ট্রার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ে একযোগে চুরি হয়েছে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোনও এক সময় তিনটি দফতরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির ঘটনা ঘটে। এ সময়  তিনটি দফতরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এ সময় সংশ্লিষ্ট দফতরের আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। কোনও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

উপজেলা সাব রেজিস্ট্রার মো. মাহ্ফুজ রানা বলেন, ‘গত রাত ৩টা ৪ মিনিটের দিকে দুজন মাফলার পরিহিত বয়োবৃদ্ধ চোর আমাদের মূল গেটের দুটি তালা হাতুড়ি দিয়ে ভেঙে প্রবেশ করে। তারা ভেতরে সবগুলো আলমিরার লক ভাঙে। আমরা সোমবার সকাল ৮টার ৫০ মিনিটের দিকে অফিসে প্রবেশ করে দেখি লকগুলো ভাঙা। তারপর আমরা ভেতরে ঢুকে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই, সবগুলো আলমারি তারা খুলেছে। কিন্তু আমাদের দলিলপত্র কোনও কিছু খোয়া যায়নি।’

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর দফতরগুলো পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো?
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক