গাজীপুরে পোশাকশ্রমিককে হত্যা: স্বামীসহ ৩ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১৫:২৭আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৫:২৭

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাকশ্রমিক স্ত্রী রুমা আক্তারকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী রতন মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব। পরে তার সহযোগী ও মামলার এজাহারভুক্ত অপর দুই আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হবে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত প্রধান আসামি রতন নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের মরম আলীর ছেলে। মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং তাদের মেয়ে রুনা আক্তার (২০)।

রবিবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে সুনমাগঞ্জ সদর উপজেলার জুবিলী এলাকা থেকে প্রধান আসামি রতন মিয়াকে এবং সোমবার (৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা জেলা সদর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে র‌্যাব-১ (গাজীপুর), র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এবং র‌্যাব-৯ (সুনামগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৯ মার্চ) রাতে তাদের শ্রীপুর থানায় সোপর্দ করে র‌্যাব।

র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ (মিডিয়া) সুপার শাহ আলম জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে ভিকটিম রুমা আক্তার নতুন কাপড় নিয়ে জামা বানানোর জন্য তার ভাড়া বাসার পাশে আকবরের বাসায় যান। ওই বাসার আনোয়ারের স্ত্রীর কাছে জামা বানানোর অর্ডার দিয়ে বাসায় ফিরছিলেন তিনি। রুমা বাসার গেটের সামনে পৌঁছালে প্রধান আসামি রতন এবং সহযোগী তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন ও তাদের মেয়ে রুনা আক্তার পরিকল্পিতভাবে পথরোধ করে। একপর্যায়ে রুমার পিঠের বাঁ পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন শনিবার ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে রবিবার এবং সোমবার সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আসামিদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পোশাকশ্রমিক রুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। তিনি স্বামী ও তিন সন্তানকে নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী