ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি, দুর্ভোগ

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ১২:০৫আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:১৪

ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

বুধবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে সড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকেও একই চিত্র দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে ঈদে ঘরমুখো মানুষদের।

এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এখনও বড় ধরনের যানজটের সৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় মাঝে মাঝে জট, আবার কোথাও যানবাহনের ধীরগতি দেখা যায়। মধ্যরাতে সড়কের কয়েকটি পয়েন্টে গাড়ি বিকল হয়। এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় জটের সৃষ্টি হয়। বর্তমানে প্রায় ২০ কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, ‘অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়। এ কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে কোথাও জট নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান