ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। ছুটি কাটাতে দূর-দূরান্ত থেকে সুন্দরবনের পর্যটনকেন্দ্রে ছুটে আসছেন পর্যটকরা। দেশি-বিদেশি পর্যটকদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, ঈদের ছুটিতে সুন্দরবনের করমজল ও অন্য পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে।

মোংলা থেকে সবচেয়ে কাছের ও আকর্ষণীয় স্পট করমজল। তাই এখানেই সারাবছর বেশি পর্যটকের আগমন ঘটে থাকে। আর ঈদসহ নানা ছুটিতে এই কেন্দ্রটিতে সবচেয়ে বেশি পর্যটক এসে থাকে। এখানে রয়েছে দেশের একমাত্র কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র। রয়েছে বানর ও হরিণের অবাধ বিচরণ। এ ছাড়া বনের হাড়বাড়ীয়, হিরনপয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী, আন্ধারমানিক ও দুবলা কেন্দ্রে পর্যটকদের ভিড় রয়েছে। বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় এখন উৎসবমুখর পর্যটনকেন্দ্রগুলো।

বেড়াতে আসছেন সব বয়সী মানুষ এখন পর্যটন মৌসুম চলছে, সেই সঙ্গে ঈদের ছুটি যোগ হয়েছে। তাই এই মৌসুমকে ঘিরে পর্যটনকেন্দ্রগুলোকে আকর্ষণীয় করে তুলেছে বন বিভাগ। রয়েছে তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থাও।

মাগুরা থেকে আসা আসলাম শেখ বলেন, ‘বইতে পড়েছি, সুন্দরবন বিশ্বের সপ্তম আশ্চর্য। তাই প্রথম পরিবারসহ দেখতে আসছি, সবকিছু ঘুরে দেখলাম, খুব ভালো লেগেছে।’

পুরান ঢাকা থেকে আসা মোহাম্মদ আলী বলেন, ‘আত্মীয় স্বজন নিয়ে সুন্দরবন ভ্রমণ এসেছি। প্রথমে গাড়িতে জার্নি, পরে নদীতে নৌযানে করে সুন্দরবন ভ্রমণ করলাম। সবাই মিলে আনন্দ উপভোগ করেছি।’

ছুটি কাটাতে দূর-দূরান্ত থেকে সুন্দরবনের পর্যটনকেন্দ্রে ছুটে আসছেন পর্যটকরা করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড় বেড়েছে। রমজানে লোকজন কম ছিল, কিন্তু ঈদের পর লোক বাড়ছে অনেক। আগতদের নিরাপত্তা নিশ্চিতে আমরা নিয়োজিত আছি।’

/এমএএ/
সম্পর্কিত
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক