নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১৪:১৫ আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৪:১৫

সাতক্ষীরার কালীগঞ্জে নানার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসে মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো— কালীগঞ্জের পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০); পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণি এবং জান্নাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রবিবার সকালে সন্ন্যাসীর চক গ্রামে নানা আবদুল আজিজের বাড়িতে বেড়াতে আসে জাকারিয়া ও জান্নাতুল। সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করার একপর্যায়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খেলার সময় ওই শিশুরা ঘেরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক