গ্রামের বাড়িতে শোকের মাতম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে পুড়িয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ০৫:০১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৫:১৪

Habiganj-man-Afrikan-Killsহবিগঞ্জের চুনারুঘাটের যুবককে দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়িয়ে হত্যার খবরে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা-মা এখন দিশেহারা। অপেক্ষা করছেন সন্তানের লাশের জন্য। নিহতের একমাত্র মেয়েও পিতার শোকে কাতর হয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং নিহতের লাশ দ্রুত দেশে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
নিহত কাইয়ুমের বাবা আলী আমজাদ খান বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি সরকারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এসময় ছেলের লাশ একনজর দেখার জন্য সরকারের কাছে দাবি জানান নিহতের মা করিমূন নেছা।

নিহতের বড় ভাই বশির মিয়া জানান, গত মঙ্গলবার রাতে আফ্রিকায় থাকা আমার আরও চার ভাই কাইয়ুমের মারা যাওয়ার বিষয়টি জানায়। আমরা কাইয়ুমের লাশ দেশে ফেরত আনার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। এছাড়া দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম জানান, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে নিহত আব্দুল কাইয়ুমের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল গ্রামের আলী আমজাদের ছেলে আব্দুল কাইয়ুম (৪০) জীবিকার তাগিদে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি নর্দানকেফ এলাকায় একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। গত শনিবার বিকালে (বাংলাদেশ সময় রাত ১২টা) দুই আফ্রিকান যুবক কাইয়ুমের কাছে বাকিতে সিগারেট কিনতে চায়। এ সময় কাইয়ুম বাকিতে সিগারেট দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় আফ্রিকানরা ‘উই কিল’ বলে চলে যায়। এর কিছুক্ষণ পরেই তারা কাইয়ুমের দোকান বন্ধ করে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের ভিতরে থাকা কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।

/বিটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের