নিজ বাড়িতে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১৫:৩১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৫:৩১

ফরিদপুরে বাড়িতে আগুন লেগে তামিম মিয়া (১৬) নামে এক কিশোর দগ্ধ হয়ে মারা গেছে। রবিবার রাত  ১১টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তামিম ওই গ্রামের দুবাই প্রবাসী রাফিক মিয়ার ছেলে।

নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘরে আগুন দিলে এই ঘটনা ঘটেছে। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে রাফিকের বসতঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ওই ঘরে থাকা তামিম দগ্ধ হয়। এ সময় বাড়ির অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে অন্য বাড়িতে ছিলেন। স্থানীয় লোকজন দ্রুত তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।

এদিকে, এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। দুটি ইউনিট সোয়া ১১টা থেকে দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তামিমের চাচা শওকত মিয়া বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই নিয়ে তারা শত্রুতা করে আগুন দিয়ে থাকতে পারে। কয়েকদিন আগেও তারা আমাদের হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় জিডিও করেছি।’

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট আগুন লেগে থাকতে পারে। আগুনে তামিম নামে একজন কিশোর পুড়ে মারা গেছে। এ ছাড়া আগুনে দুটি টিনের ঘর, একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ বাড়ির সব আসবাবপত্র পুড়ে গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি