অভিযান দেখে পালালেন তেল ব্যবসায়ী, জব্দ ৮০০ লিটার পেট্রোল পেলো বাইকাররা

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ২২:৫২আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২:৫২

সাতক্ষীরার আশাশুনির শীউলা নাকতাড়া কালিবাড়ি বাজারের মারুফা খাতুনের দোকানে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গোপন সংবাদে এই অভিযান পরিচালিত হয়। মারুফা খাতুন বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। আভিযানিক দলটি দোকানের পেছনে কৌশলে রাখা চারটি ড্রামে মজুত করা ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করে। জমা করা পেট্রোল বেশি দামে বিক্রি করার অভিযোগ ছিল।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও তাওহিদুল হাসান এবং আশাশুনি থানার ও। অভিযানের খবর পেয়ে দোকানি এলাকা ত্যাগ করেন। এ সময় জব্দ করা পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে বিক্রি করে পুরো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।

এ ছাড়া পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দোকানিকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি