আগুনে পুড়েছে ঘরবাড়ি, খোলা আকাশের নিচে ১৬ পরিবার

ঝালকাঠি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ২০:০৫ আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২০:০৫

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ আগুনে ১৬টি বসতঘর পুড়ে গেছে। সোমবার দুপুর ৩টার দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি, সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। তাদের আপৎকালীন প্রয়োজনীয় খাবার ও নগদ অর্থ দিয়েছেন জেলা প্রশাসক।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের আগেই তাদের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশেপাশের ঘরগুলো রক্ষা পেয়েছে। ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে রাতে খোলা আকাশের নিচে অবস্থান নিতে হয়েছে। তবে এখন পর্যন্ত এই আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, ‘প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।’

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ‘খবর পেয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের তালিকা করেছেন। ক্ষতিগ্রস্তদের জরুরি নিত্যপ্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। প্রত্যেকে পরিবারকে ৭.৫ হাজার টাকা, ৩০ কেজি চাল ও দুটি কম্বল দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে তাদের সর্বোচ্চ সাহায্য করা হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা