নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি চলছে রুয়েট ক্যাম্পাসে

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্রীদের যাতায়াতে চালু হয়েছে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি সেবা। সোমবার (৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে গাড়িটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক। যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের অধীনে এটি তৈরি করা হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক শাহজাদা মাহমুদুল হাসান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে চলাচল করা কিছু ডিজেলচালিত বাসের ট্রিপ কমিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রুয়েটের গবেষক দল কম খরচে পরিচালনাযোগ্য ও জ্বালানিনির্ভরতা কম এমন একটি বৈদ্যুতিক গাড়ি তৈরির উদ্যোগ নেন।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই গাড়ির উৎপাদনে খরচ হয়েছে ৫-৬ লাখ টাকা। রুয়েটের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গাড়িটি তুলনামূলকভাবে সাশ্রয়ী।

প্রাথমিকভাবে যাতায়াতের এই সেবা শুধু ছাত্রীদের জন্য চালু হয়েছে। তাদের কোনও ভাড়া দিতে হবে না। গাড়িটির আসন সংখ্যা ১২। এটি ছাত্রীদের আবাসিক হল থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাবে। প্রতি ২০ মিনিট পরপর এটি চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বাইরে থেকে গাড়ি না কিনে রুয়েটের গবেষণা খাত থেকেই গাড়িটি তৈরি করা হয়েছে। এতে গবেষণাকে উৎসাহ দেওয়া হয়েছে, পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব প্রয়োগভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।’

প্রকল্পের প্রধান শাহজাদা মাহমুদুল হাসান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (ওবিই) লক্ষ্য অর্জনের পাশাপাশি বাস্তব সমস্যার একটি টেকসই সমাধান দিতে পেরেছি।

‘ক্যাম্পাসে ছাত্রীদের আবাসিক হল একাডেমিক ভবন থেকে দূরে। এটা তাদের জন্য খুবই উপকারী হয়েছে। এ রকম গাড়ি আরও দরকার। রুট পারমিট পেলে এটি ক্যাম্পাসের বাইরেও চালানো সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
পৌরসভা থেকে উধাও ২ কোটি টাকার সরকারি গাড়ি, কী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
একাধিক গাড়ি থাকলে দিতে হবে পরিবেশ সারচার্জ
বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু