২০ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৩:০৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৩:০৯

রাজশাহীতে দীর্ঘ ২০ বছর ধরে আত্মগোপনে থাকা বরিশালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘদিন আত্মগোপন করে রাজশাহীতে বসবাস করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. খলিল। বরিশালের উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া গ্রামের বাসিন্দা তিনি। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, উজিরপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খলিল। পলাতক অবস্থায় মামলার রায় হলে সাজা এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিলেন।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি কারাদণ্ড নিয়ে পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন