বগুড়ায় ভোটারদের উপস্থিতি কম

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ১২:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪২

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

কোনও কোনও কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেলেও অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। তবে শহরের বাইরের কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ১৫০টি কেন্দ্রে বেলা ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টায় ৭.০২৩ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের বগুড়া জিলা স্কুল, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, সুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই বগুড়া, সেউজগাড়ী জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনা জাহানা ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোর সামনে প্রার্থীর কর্মীদের ভিড় থাকলেও ভেতরে ভোটার উপস্থিতি কম।

শহরের হাসনা জাহান ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহমেদ আবদুল্লাহ জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৬৮২ জন। সকাল থেকে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।

বেলা ১০টার দিকে পিটিআই বগুড়া কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম। ২-১ জন করে ভোটার আসছেন ও ভোট দিয়ে চলে যাচ্ছেন। ভোটারদের লাইন নেই। প্রিসাইডিং অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, পুরুষ কেন্দ্রে ভোটার তিন হাজার ৪৬ জন, বেলা সাড়ে ৯টা পর্যন্ত দু’ঘণ্টায় ভোট পড়েছে ১৭৫টি। আর নারী কেন্দ্রে ভোট পড়েছে ১৭৬টি।

শহরের সেউজগাড়ী জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মহিউদ্দিন জানান, এখানে মোট ভোটার দুই হাজার ৬৪৯ জন। বেলা সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭০টি।

শহরের সিটি বালিকা বিদ্যালয়, পিটিআই স্কুল, জিলা স্কুল, সেউজগাড়ী প্রাথমিক বিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক কম।

বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে। ঈদের ছুটির পর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অনেক ভোটার এলাকার বাইরে অবস্থান করছেন। কমপক্ষে ৫০ শতাংশ ভোটার এবার কেন্দ্রে আসবেন বলে আশা করা হচ্ছে।’

বগুড়া-৬ আসনে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র। আর জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত