পাম্পে তেল না পাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগ

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ১৫:০৩ আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৫:০৩

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎলাইন মেরামতে নিয়োজিত কর্মীরা পাম্পে গিয়ে গাড়ির তেল না পাওয়ায় প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। দীর্ঘক্ষণ বিদ্যুৎ লাইন বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, গত রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে মিরপুর উপজেলার আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির দুটি সাব স্টেশনের ১৫টি ফিডারের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। লাইন মেরামতের জন্য বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা স্থানীয় মল্লিক তেল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে যান। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ তাদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে বলেন। তবে লাইনে দাঁড়িয়েও দীর্ঘক্ষণ তেল না পাওয়ায় বিদ্যুৎ লাইনের জরুরি পরিষেবা ব্যাহত হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজ (ডিজিএম) আরিফুল হক বলেন, ‘গতকাল ঝড়ের কারণে আমাদের বেশির ভাগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রাতে ১২টা-১টা পর্যন্ত কাজ করে অনেক লাইন চালু করতে পেরেছি। আবার বৃহস্পতিবার সকালের দিকে আবহাওয়া খারাপ হওয়াতে লাইনের কিছু ত্রুটি দেখা দেয়। সকাল ৮টার আগে তেলের জন্য আমাদের কর্মীরা গাড়ি নিয়ে পাম্পে অপেক্ষা করছিলেন। আমি ইউএনও মহোদয়কে বলি, আমাদের বিদ্যুতের অনেক লাইনে ফল্ট আছে। বিদ্যুৎ সেবা বন্ধ আছে। গ্রাহকরা সেবা পাচ্ছেন না। এ ক্ষেত্রে আপনার একটু সহযোগিতা চাই। আমার লোকজন তেল আনার জন্য পাম্পে গেছেন। যদি তেলটা একটু তাড়াতাড়ি দেওয়া হয় আমি লাইন চেক করে দ্রুত চালু করতে পারবো। তবে আমি এখন পর্যন্ত সহযোগিতা পাইনি।’

এ বিষয়ে ইউএনও আরাফাত আমান আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক