দুপুরের পর ফাঁকা হয়ে গেছে ভোটকেন্দ্রগুলো

শেরপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ১৫:৪৭ আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৫:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে দুপুরের পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে সকালের দিকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

সরেজমিনে শ্রীবরদীর ভায়াডাঙ্গার মদিনাতুল উলুম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, এখানে ভোটার লাইনগুলো একেবারেই শূন্য। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত থাকা স্থানীয় সাদেক আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তারিকুল ইসলাম বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার ৪৭৬টি। দুপুরে ভোটার লাইনগুলো ফাঁকা হয়ে যায়।’

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। দুটি উপজেলায় ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। ২ লাখ ৫ হাজার পুরুষ এবং ২ লাখ ৮ হাজার ৩০৪ জন নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন সাত জন।

কেন্দ্রগুলোর মধ্যে গারো পাহাড়ি এলাকার ৩২টি কেন্দ্রকে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
এমপি হলে কত বরাদ্দ আসবে, বিলবোর্ডের মাধ্যমে জানিয়ে দেবো: জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন