কুড়ালের আঘাতে মাজারের খাদেমকে হত্যা, একজন আটক

সিলেট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩

সিলেটের বিশ্বনাথ উপজেলায় কুড়ালের আঘাতে মাজারের খাদেম এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

বলে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (২৮) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদেম।

এ ঘটনায় মিজানুর রহমান (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শাহ আলম ও মিজানুর দীর্ঘদিন ধরে একসঙ্গে চলাফেরা করতেন। দুপুরে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মিজানুর বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপর মিজানুরকে তার বাড়ি থেকে আটক করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা