হামলা করে ছিনিয়ে নেওয়া হলো আসামিকে, পুলিশের ৫ সদস্য আহত

ফরিদপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১৬:৪৪ আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশ সদস্যদের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর ছালেপুরে ছোরমান খাঁর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন– চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এসআই মো. রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জল হোসেন। তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে একটি মামলার আসামি ওই এলাকার ছোরমান খাঁর ছেলে কবির খাঁকে গ্রেফতার করতে যান। বাজার থেকে কবির খাঁকে আটক করে তার হাতে হ্যান্ডকাফ লাগান তারা। সে সময় কবিরের ভাই ও স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশের পাঁচ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (ওসির দায়িত্বপ্রাপ্ত) মো. রফিকুজ্জামান বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে কবির খাঁকে আটক করা হয়। এ সময় তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে পুনরায় আটক ও ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি