সাভারে ট্রাকসহ ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১৬:০৬আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৬:১৪

ঢাকার সাভারে ট্রাকসহ ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ তিন জনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ওই চালসহ তিন জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় পুলিশ তল্লাশির জন্য একটি ট্রাককে সিগন্যাল দেয়। এ সময় ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদফতরের নাম লেখা রয়েছে দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ তিন জন কোনও কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, ‘৩৬১ বস্তা খাদ্য অধিদফতরের চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল বহনকারী ট্রাক জব্দ ও চালক-হেলপারসহ তিন জনকে আটক করেছি। মূলত চালের চালান বা নিয়ে আসার কোনও পাস ছিল না। অবৈধভাবে চাল নিয়ে ফরিদপুরের ভাঙা এলাকায় যাচ্ছিল ট্রাকটি।’

এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?