পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকে গেলো কুমির

ফরিদপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ১৩:১৪ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৩:২৬

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। সোমবার ভোররাতে কুমিরটি ধরা পড়ে। পরে সকালে সেটি নিয়ে জেলেরা ঘাটে আসেন। খবর পেয়ে কুমিরটি উদ্ধার করতে খুলনা থেকে রওনা দিয়েছে বন বিভাগের একটি দল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মাছ ধরার সময় গোপালপুর ঘাটের কাছে জেলেদের হাজারি বড়শিতে একটি কুমির আটকে যায়। পরে জেলেরা কুমিরটিকে আটকে সকালে স্থানীয় কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন। কুমির ধরা পড়ার কথা শুনে দেখতে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয় স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারি ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতোন তারা নদীতে বড়শি ফেলেন মাছ ধরার জন্য। কুমিরটি স্বপন ব্যাপারীর বড়শিতে আটকে যায়। পরে সবাই মিলে উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করতে পাড়ে নিয়ে আসেন।

খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ‘কুমিরটির বিষয়ে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা এটি উদ্ধার করে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করবে। এখন ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম বলেন, ‘এটি কোন প্রজাতির কুমির তা আমাদের বিশেষজ্ঞরা না আসলে বলতে পারবো না। খুলনা থেকে আমাদের টিম রওনা দিয়েছে, তারা আসলে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেবেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
ফিশিং ট্রলারে করে সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলি ছুড়ে ঠেকালো বনরক্ষীরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি