চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মে ২০২৬, ১৪:১৯আপডেট : ০৪ মে ২০২৬, ১৪:১৯

চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছেন ভুক্তভোগী আমানতকারী ও গ্রাহকরা।

সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’ ব্যানারে আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন। এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায় তালা দেন।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

এ সময় আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম বলেন, ‘সব গ্রাহক একসঙ্গে টাকা তুলতে আসলে টাকা দেওয়া তো সম্ভব না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার স্বাভাবিক লেনদেন চলছে, আন্দোলনের কারণে তো স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।’

আন্দোলনকারীরা জানান, নিয়ম অনুযায়ী তারা সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন। তাতে কোনও প্রতিকার না পেয়ে এখন শাখায় শাখায় তালা ঝোলানো কর্মসূচি চলছে। সামনে বড় কর্মসূচি আসবে।

এর আগে রবিবার খাতুনগঞ্জেও বিক্ষোভ করেন গ্রাহক ও আমানতকারীরা।

/এমএএ/
সম্পর্কিত
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
সম্মিলিত ইসলামী ব্যাংক: তৃতীয় দিনে ৯২৩ কোটি টাকা ফেরতের আবেদন
৬ দিন পর সব টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা 
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন