ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ মে ২০২৬, ০৬:০০ আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:০০

ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন– কনস্টেবল সোহেল রানা ও রয়েল বড়ুয়া।

পুলিশ জানান, সোমবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি  শাহীন মিয়া ও সজল মিয়াকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। পরে মাদক মামলায় এই দুই আসামিকে মঙ্গলবার বিকালে একটি মাইক্রোবাসে করে অন্য আসামিদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার জন্য নিয়ে আসে পুলিশ। সে সময় আদালতে নেওয়ার আগেই দুই আসামি শাহীন ও সজল হাতকড়াসহ কৌশলে আদালত ভবনের নিচতলার বারান্দার গেট থেকে পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা ধাওয়া করে সজল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি  শাহীনকে বিজয়নগরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক