খুলনায় তাঁতি দল নেতা হত্যা: প্রধান আসামি সাতক্ষীরায় গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০২৬, ০৯:০৮ আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:০৮

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা এবং ১০টি মামলার আসামি ওহিদুল ইসলামকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ মে সোয়া ১২টার দিকে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল সাতক্ষীরার কলারোয়া থানাধীন তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গত ১২ এপ্রিল কেএমপির খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। আসামি ওহিদুলের পিসিপিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙা ও সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা, একটি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলাসহ ১০টি মামলা রয়েছে। সে খালিশপুর এলাকার অন্যতম মাদক কারবারি হিসেবে পরিচিত।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
প্রধানমন্ত্রীর সফরে আশায় বুক বেঁধেছে দাকোপের মানুষ
ইশরাক এবার বললেন প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ
সর্বশেষ খবর
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট