বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২৬, ১২:৪৮ আপডেট : ০৮ মে ২০২৬, ১২:৪৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশের নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়ে মো. মহসিন সরদার (৪৩) নামে এক নৌ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টায় বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহসিন সরদার কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে দায়িত্ব ছিলেন। তিনি খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত মো. আব্দুল করিম সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন চার কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌযান নিয়ে  টহল দিচ্ছিলেন। সে সময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের টহল নৌযানটি উল্টে যায়। পরে টহল দলের সবাই সাঁতারে অন‍্য একটি বাল্কহেডে ওঠেন। এ সময় সংঘর্ষে কনস্টেবল মহসিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান বলেন, ‘বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাল্কহেডসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক