শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতন, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৯ মে ২০২৬, ০৮:৫৩আপডেট : ১১ মে ২০২৬, ১৭:১৪

ঢাকার সাভারের আশুলিয়ায় সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মে) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

গ্রেফতার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

ভুক্তভোগী শিশুশিক্ষার্থীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি তার চাচার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। বুধবার বিকালে মাদ্রাসা থেকে বাসায় ফিরে সে কান্নাকাটি করছিল। পরে স্বজনরা জিজ্ঞাসা করলে ওই শিক্ষক যৌন নির্যাতন করেছে বলে জানায়। এরপরে স্বজনরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে ঘটনা অবহিত করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর স্বজন একটি মামলা দায়ের করেছে। আগামীকাল গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি, পালিয়ে ঢাকার পথে কন্যাশিশু
সিগারেট তৈরির কোম্পানির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিউট
জুলাইয়ের সেই স্মৃতি এখনও তাজা, আছে ট্রমাও
সর্বশেষ খবর
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
সিলেটে যে কারণে এত বড় দুর্ঘটনা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
সিলেটে যে কারণে এত বড় দুর্ঘটনা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
পাঁচ মাসেই সরকার পতনের আহ্বান: গণতন্ত্র কী বলে? 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা