সরকারের প্রতি মানুষের আস্থা কিছু দিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১৭:১৫ আপডেট : ১৭ মে ২০২৬, ১৭:৪৩

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারের সমালোচনা করে বলেছেন, ‘আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে, সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছু দিনের মধ্যে তা নাই হয়ে যাবে।’ রবিবার দুপুরে কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পদযাত্রা অনুষ্ঠানে এনসিপি মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘মানুষ বলছে “এই সরকারের অনেক গুণ, চার মাসে মেঘনা উপজেলায় চার খুন”। একটা উপজেলায় চার মাসে যদি তিনটি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে বলেন। আসলে নিজ মন্ত্রণালয় নিয়ে তার কোনও চিন্তা নেই।’

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর (এমপি) মাধ্যমে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতাকর্মী মেঘনা উপজেলা এনসিপিতে যোগদান করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক