সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ২২:০৪আপডেট : ২৩ মে ২০২৬, ২২:০৪

ঢাকার সাভারের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার দুপুরে সাভারের ভবানিপুর এলাকা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে (৩৬) গ্রেফতার করে পুলিশ।  শুক্রবার বিকালে সাভারের কমলাপুরের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, ওই মাদ্রাসার ছাত্রীনিবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশুনা করে মেয়েটি। বিভিন্ন সময়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুজ্জামান তার সঙ্গে অশোভন কথাবার্তা বলতেন এবং যৌন হয়রানি করতেন। শুক্রবার বিকাল ৪টার দিকে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণ করেন। পরে ওই বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাভার থানায় মামলা করেন।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘ভুক্তভোগীর বাবা বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে আজ সকালে মামলা দায়ের করেছেন। দুপুরের দিকে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত