ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০২ জুন ২০২৬, ১৬:৪৭ আপডেট : ০২ জুন ২০২৬, ১৬:৪৭

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অপহরণের পর ইসমাইল হোসেন কামাল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম নাটেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরনবী নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত কামালের আত্মীয়-স্বজনদের দাবি, নুরনবী ও তার সহযোগিদের আঘাতের ফলে এ মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, নিহত ইসমাইল হোসেন কামাল পশ্চিম নাটেশ্বর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি পেশায় স্থানীয় দিঘীরজান বাজারের একজন ব্যবসায়ী। খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ভিকটিম কামালের দিঘীরজান বাজারের দোকানে আসেন তার চাচাতো বোনের ছেলের শ্বশুর নুরনবী (৬৪)। তিনি পারিবারিক একটি সমস্যা সমাধানের কথা বলে কামালকে তার বাড়িতে যাওয়ার অনুরোধ করেন। অনুরোধের পরিপ্রেক্ষিতে কামাল, নুরনবী এবং কামালের চাচাতো বোনের স্বামী আবু জাহের একটি অটোরিকশায় পশ্চিম নাটেশ্বর তেলি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশার পেছনে বসেন কামাল ও নুরনবী এবং সামনে বসেন আবু জাহের।

সূত্র জানায়, গাড়িটি দিঘীরজান বাজারের পশ্চিম মাথায় পৌঁছানোমাত্রই হঠাৎ নুরনবী পেছন থেকে চিৎকার করে ওঠেন এবং বলেন যে কামাল গাড়ি থেকে পড়ে গেছে। তাৎক্ষণিক আবু জাহের গাড়ি থামিয়ে নেমে দেখেন কামাল অচেতন অবস্থায় সড়কে পড়ে আছেন। এ সময় আবু জাহেরের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে, সন্দেহভাজন নুরনবী ওই অটোরিকশাটি নিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়েন।

উপস্থিত লোকজন কামালকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জের চৌমুহনী হলি কেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত কামালের আত্মীয়-স্বজনদের অভিযোগ, নুরনবীসহ তার সহযোগীরা অপহরণ করে আঘাতের ফলে কামালের মৃত্যু হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘নিহত কামালের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকালে মাথার পেছনে হালকা থেতলানো জখম এবং বাঁ চোয়াল ফোলা অবস্থায় পাওয়া গেছে। তবে ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে কিনা তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। জিজ্ঞাসাবাদের জন্য নুর নবীকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবার অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক