ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ১২:৫০আপডেট : ০৭ জুন ২০২৬, ১৩:৩১

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন।

রবিবার (৭ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালক বরাবর ছয় দফা দাবি পেশ করেন ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।

দাবির বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ডাক্তার ফয়সাল আহমেদ জানান, ছয় দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটি প্রস্তাবনা বাতিল করতে হবে। এ ছাড়া পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা; ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডে সমপর্যায়ে নির্ধারণ; বিএমডিসির ভর্তি পরীক্ষা ফি কমানো; স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন; বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ; বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কাজে যোগদান করবেন না জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ