খুবিতে নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

খুলনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১৯:৫৮আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২০:৪৪

নানা রঙের মুখোশ তৈরি করছে চারুকলার শিক্ষার্র্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কয়েকদিন ধরে চারুকলার শিক্ষার্থীরা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত রয়েছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ এপ্রিল বেলা ৩ টায় ক্যাম্পাসে ঘুড়ি উৎসব, বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা (বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত)।
পহেলা বৈশাখ মেলা (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত), সকাল ৭-৪৫ মিনিটে শোভাযাত্রা (শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্বর), সাংস্কৃতিক অনুষ্ঠান (প্রথম পর্ব) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান (দ্বিতীয় পর্ব) বেলা ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিকশো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলায় পর্যাপ্ত সংখ্যক স্টলের ব্যবস্থা থাকছে।

এইচএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম