‘দুলাভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে একজন নিহত, গুলিবিদ্ধ ২

খুলনা ও মোংলা প্রতিনিধি 
২৬ জুন ২০২৬, ১৯:৪৯ আপডেট : ২৬ জুন ২০২৬, ২২:৫০

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন সংলগ্ন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বনপাড়া এলাকায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এ সময় জলদস্যু ‘দুলাভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে এক দস্যু নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহিনে বাংলাদেশ কোস্টগার্ড পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যদের সঙ্গে রাতব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। বোটে অবস্থানরত ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালানো শুরু করে এবং আত্মরক্ষার্থে কোস্টগার্ডও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। অভিযান শেষে তিন জন দস্যু সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে এক দস্যু মারা যায়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ওই এলাকায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ জনগণকে কোনও ধরনের গুজবে বিভ্রান্ত হয়ে আতঙ্কিত না হওয়ার এবং স্বাভাবিকভাবে চলাচল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

‘দস্যু দলের সদস্যরা সুন্দরবনের অভ্যন্তরে এবং নিকটবর্তী লোকালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো। কোস্টগার্ডের কাছে তথ্য প্রদানকারীর বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হবে এবং পুরস্কৃত করা হবে।

মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন বলেন, ‘রাতভর খুব ভয় পাইছি। প্রায় ৪৫ মিনিট গুলির শব্দ হইছে। গ্রামের মানুষ ঘর থেইকে রাস্তায় নাইমে আইছিল। প্রথমে সবাই ভাবছিল, জাহাঙ্গীর বাহিনী আর দুলাভাই বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। পরে সকালে শুনতিছি, কোস্টগার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ হইছে।’

স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন, ‘শতাধিক গুলির শব্দ শুনিছি। রাইতের অন্ধকারে গুলির শব্দের পাশাপাশি আগুনের শিখাও দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল ঘটনাটি লোকালয় থেকে খুব বেশি দূরে না। আমি মোবাইলে গুলির শব্দের ভিডিও ধারণ করিছি। রাতে মনে হয়েছিল দুই দস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। সকালে জানতে পারি, কোস্টগার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি হইছে।’

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘গোলাগুলির ঘটনাটি আমাদের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় ঘটেছে বলে বনরক্ষীদের কাছ থেকে জেনেছি। বর্তমানে ওই এলাকায় কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন।’

/এএম/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সুন্দরবনে কীভাবে তৈরি হলো ২৪ রিসোর্ট, কারা দিলো অনুমোদন?
সুন্দরবনে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার ৪ জেলে
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক