ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ১৩:০০ আপডেট : ২৯ জুন ২০২৬, ১৩:০০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেনে। আজ সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৯); একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৮)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা সকালে চারগাছ এলাকায় ইটভর্তি একটি ট্রাক মূলগ্রাম এলাকা থেকে চারগাছ এলাকায় আসার পথে মান্দারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুজন ইট খালাসি শ্রমিক ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপারকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠান। নিহত দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পরিবারের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক