কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ড: দুই আসামি কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ১৬:০০ আপডেট : ৩০ জুন ২০২৬, ১৬:০০

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় দুই আসামির জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শুনানি শেষে জেলা ও দায়রা আদালতের বিচারক এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অপর আসামি আসাদুজ্জামান ইসলামী আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা চালায় এক দল লোক। সে সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক