পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জুলাই ২০২৬, ১১:১৮ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার চারতলা মহরমপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া এলাকার নিয়াজ বাড়ির নাসিম মিয়ার ছেলে রিয়ান নিয়াজ (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে কয়েকজন শিশু একসঙ্গে মাদ্রাসার সামনের মাঠে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সে সময় পুকুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ছাড়াও আরও একজন শিশু তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে সে শঙ্কামুক্ত।

এ ঘটনার পর নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, ‘ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে মাদ্রাসার পাশের পুকুরে পড়েছিল। মাদ্রাসার  শিশুরা ফুটবল খেলে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে দুই শিশুর  মৃত্যু হয়। আহত হয় অপর শিশু। তবে আহত শিশু শঙ্কামুক্ত।’

এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায়, নিহত শিশুদের মরদেহ ঘটনার পরপরই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক