আজও বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৯ জুলাই ২০২৬, ১৩:৩৬আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৩:৩৬

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজ বৃহস্পতিবারও (৯ জুলাই) সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং বিরাজমান জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার উপর স্থগিতাদেশ ৯ জুলাই তারিখেও বলবত থাকবে।

গত তিন দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ২১টি বিভাগ ও ইনস্টিটিউটের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বুধবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এদিন সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
‘এ সিদ্ধান্ত থেকে না সরলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে বাধ্য হবে’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
সর্বশেষ খবর
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা