‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১০:০২ আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:০২

কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ দিয়েছেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজার এলাকায় বিএনপির শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন।

রিপন হোসেন বলেন, ওসমানপুরের যে তরুণ সমাজ ও যুবসমাজ, যারা সবসময় বিএনপির পাশে থেকেছেন, তাদের মাদক ও কর্মসংস্থানের সমস্যা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত। আমাদের ইউনিয়নের খাল বা জলাশয়গুলোতে মাছ চাষ করার বিপুল সম্ভাবনা রয়েছে। আপনারা বাঁশ খুঁটি দিয়ে বাঁধ দিয়ে পরিবেশ করুন। টাকা আমি দেবো। যে যে ওয়ার্ডে যারা বিএনপি মনা, তারা ভাগ করে মাছ চাষ করুন।

তিনি আরও বলেন, খাল সংস্কার করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের আওতায় আনা হবে। এ ছাড়াও নিম গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমি ব্যক্তিগতভাবে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো।

বিএনপি নেতা রিপন হোসেন বলেন, আমি ইউনিয়নবাসীকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রাণপ্রিয় ওসমানপুরকে মাদক ও অপরাধমুক্ত একটি সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলি। আপনাদের সামান্য সচেতনতা ও সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।

ওসমানপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু জায়েদ সান্টু, খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকনুজ্জামান রোকন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক