ক্লিনিকে চাকরি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নীলা রাখাইন পিএইচডি করবেন যুক্তরাষ্ট্রে  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২৬, ১১:০১আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ মিলেছে তার। পাঁচ বছরের পূর্ণ বৃত্তি নিয়ে দেশটির ক্লেমসন ইউনিভার্সিটিতে পিএইচডি করবেন তিনি। সেখানে তার গবেষণার বিষয় হবে শিক্ষা, বিশেষ করে টিচিং অ্যান্ড লার্নিং। আগামী ১ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিচ্ছেন নীলা।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন নীলা। পরে কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠা তার। বাবা মংফ্রুথেন রাখাইন পেশায় দরজি এবং চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী। আর্থিক সংকটের কারণে ভর্তি কোচিং করার সুযোগ হয়নি তার। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় একটি প্যাথলজি ক্লিনিকে কাজ করতেন নীলা।

সংগ্রামের সেই দিনগুলোর কথা স্মরণ করে নীলা বলেন, ‘ছোটবেলা থেকেই নানা ধরনের কথা শুনতে হয়েছে। এক আত্মীয় আমার মাকে বলেছিলেন, “মেয়েকে এত পড়াশোনা করিয়ে কী হবে? শেষ পর্যন্ত তো সংসারই করবে।” কথাগুলো আমাকে কষ্ট দিয়েছিল। তবে আমি সব সময় বিশ্বাস করেছি, মানুষ যা–ই বলুক, কাজ দিয়েই তার জবাব দিতে হবে। এই বিশ্বাসই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।’

/আরকে/
সম্পর্কিত
মার্কিন ঘাঁটিতে ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ: ইরানে যুক্তরাষ্ট্রের ‘ভারী’ বিমান হামলা
ট্রাম্পের ‘কঠিন শিক্ষার’ হুমকির পর ইরানে বড় ধরনের মার্কিন হামলা
দুপুরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত 
সর্বশেষ খবর
তিতাস এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে 
তিতাস এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে 
সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩ মর্টার শেল, আতঙ্কে কাজ বন্ধ
সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩ মর্টার শেল, আতঙ্কে কাজ বন্ধ
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা সদস্য নিহত
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা সদস্য নিহত
বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী 
বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড