জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু; অভিযোগ বাবা-মায়ের

সিলেট প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ১০:১৪ আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:১৪

সিলেটে হাসপাতালে আইসিইউ বেড না পাওয়ায় হামে আক্রান্ত আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১টায় সিলেটের একমাত্র হাম ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আয়ান নামের ওই শিশুর মৃত্যু হয়। শিশুটির গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে।

শিশুটির বাবা মোরশেদ আলম ও মা খোরশেদা বেগমের দাবি, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা।

তাদের অভিযোগ, শামসুদ্দিন হাসপাতালে আনার পর শিশুটির অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হয়। তবে তাদেরই সেই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাদের। বাবা-মায়ের প্রশ্ন, রোগী মারা যাওয়ার পরেই কীভাবে আইসিইউতে শয্যা খালি হলো? এ সময় হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তান হারানো এই দম্পতি। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটি ওসমানী হাসপাতালে ভর্তি ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা। কিন্তু সেখানকার লিখিত অনুমোদন ছাড়া তারা এখানে চলে আসেন। আগে থেকে বলে না আসায় তাৎক্ষণিকভাবে আইসিইউ ব্যবস্থা করা যায়নি।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, শিশুটি যখন এখানে আসে, তখন আইসিইউ খালি ছিল না। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণ করা হয়। পরে আইসিইউ খালি হওয়া সাপেক্ষে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোগী মারা যায়। 

তিনি আরও জানান, শিশুটি প্রথমে মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিল। পরে তাকে ওসমানীতে ভর্তি করা হয়। তিনি বলেন, ওসমানীতে ভর্তি থাকা কোনও রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে সেখান থেকেই সংশ্লিষ্ট চিকিৎসকরা যোগাযোগ করে এখানে আইসিইউ’র ব্যবস্থা করেন। কিন্তু, মারা যাওয়া শিশুর স্বজনরা হয়তো কারোর পরামর্শে ওসমানীর ছাড়পত্র না নিয়েই শামসুদ্দিনে চলে আসেন। যে কারণে আইসিইউ বেড ম্যানেজ করতে কিছুটা সময় ক্ষেপণ হয়েছে। 

এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান।  আইসিইউ প্রয়োজন হলে পূর্বপ্রস্তুতি নিয়ে রোগী স্থানান্তর করার পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, ১০০ বেডের শহীদ শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ১৩৫ জন রোগী।

এদিকে, সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামে কোনও শিশুর মৃত্যু না হলেও এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ রোগী। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২১ জনের। এ বিভাগে এ পর্যন্ত ৮০৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, হামে এ পর্যন্ত এ বিভাগে ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নিশ্চিত হামে আর বাকিরা উপসর্গে। বর্তমানে এ বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ২৮৬ জন রোগী। এর মধ্যে শামসুদ্দিন আর ওসমানী হাসপাতালে ভর্তি ১৯৮ জন রোগী। বাকিরা অন্য হাসপাতালে ভর্তি।

/আইএএম/
সম্পর্কিত
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত