ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে বর্ষবরণ শিক্ষার্থীদের

বাগেরহাট প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৬, ২০:৪৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২০:৪৯

বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ রক্ষার শপথ নাচে-গানে নয় বরং ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার ব্যতিক্রমী শপথ নিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিলো একঝাঁক কোমলমতী শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের ওয়ার্ল্ড হ্যারিটেজ ষাটগুম্বুজ মসজিদের পাদদেশে দাঁড়িয়ে ‘ঐতিহ্য ও সংস্কৃতি’ রক্ষার শপথ পাঠ করে ষাটগুম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
প্রত্নতত্ত্ব অধিদফতরের বাগেরহাট জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত ব্যতিক্রমী বর্ষবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বাগেরহাটের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর আলম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, নেজারত ডেপুটি কালেক্টর মোস্তফা মনোয়ার, বিশিষ্ট সংগ্রাহক মো.সইফ উদ্দিন,প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ মসজিদের ইমাম মো. হেলাল উদ্দিন মাতাব্বর প্রমুখ।
শিক্ষার্থীরা দেশের সকল সাংস্কৃতিক ঐতিহ্যকে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহ্য সংরক্ষণে সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান, কোনও নিদর্শনের ক্ষতিসাধন, বিকৃতি ও অনিষ্ট সাধন থেকে বিরত থাকাসহ দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার অঙ্গীকার  করে।

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের