নরসিংদীতে কৃষককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৬, ২২:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২৩:১৩

নরসিংদী নরসিংদীর পলাশে জহিরুল হক (৩২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। পুলিশের ধারণা, জমি-জমা বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভিরিন্দা গ্রামের স্থানীয় সড়ক দিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা জহিরুল হককে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জহিরুল হককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
/এমও/এমএসএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম