মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২৬, ০৯:৪৮আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:৪৮

চট্টগ্রাম নগরের মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে চান্দগাঁও থানাধীন কামাল বাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত সাকিব চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।

চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বাংলা ট্রিবিউনকে বলেন, গুরুতর আহত সাকিব নামে এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

/আইএএম/
সম্পর্কিত
ধানমন্ডিতে অর্ণবের রহস্যজনক মৃত্যু: তিন মাসেও ময়নাতদন্ত প্রতিবেদন পায়নি পুলিশ
২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন
ফেনীর নুসরাত হত্যার মামলার আপিল-ডেথ রেফারেন্সের রায়ের তারিখ নির্ধারণ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক