দীপ্ত টিভির সাংবাদিকদের মারধরের প্রতিবাদে পাঁচ জেলায় মানববন্ধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৬, ১৪:৩৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৫:১৮

চট্টগ্রামে অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করতে গিয়ে দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরা পারসন মাসুদ দেওয়ানের ওপর হামলা এবং এসময় আরও দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে শনিবার সকালে নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী ও পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। স্থানীয় সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নারায়ণগঞ্জ: প্রচণ্ড রোদের মধ্যে সকাল পৌনে ১১টা হতে সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিষয়ে আয়োজিত মানববন্ধনে দীপ্ত টিভির সাংবাদিকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

দীপ্ত টিভির সাংবাদিকদের মারধরের প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শাহজাহান শামীমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ট্রেজারার ও ডেইলি নিউ এইজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংগঠন অধিকারের জেলা সমন্বয়ক বিল্লাল হোসেন রবিন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন, যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতি শিপলু, ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম এ শাহীন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি জাবেদ আহমেদ জুয়েল, দ্যা রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মামুন মিয়া, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি তানভীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমিরি ইসলাম, জাগো নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক যুগের চিন্তার চিফ রিপোর্টার শাহাদাত হোসেন, দৈনিক সমকালের জেলা ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, সচেতনের ফটো সাংবাদিক মোক্তার হোসেন, বাংলাদেশ টুডে এর জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম রোকন, বাংলামেইল এর জেলা প্রতিনিধি সনদ সাহা সানি, ফটো সাংবাদিক মাসুদ আলী প্রমুখ।

বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ট্রেজারার ও ডেইলি নিউ এইজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন বলেন, সাগর ও রুনি হত্যাকাণ্ডের বিচার এখনও করা হয়নি। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের ঘটনাও বেড়ে গেছে। এর প্রতিবাদে আজ আমরা এক হয়েছি। যারা হামলার শিকার হয়েছে আমরা তাদের পাশে আছি। এ ধরনের ঘটনায় আমাদের একতাবদ্ধ থাকাটা খুব জরুরি।

মানবজমিনের স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংগঠন অধিকারের জেলা সমন্বয়ক বিল্লাল হোসেন রবিন বলেন, সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে সবাইকে সোচ্চার ও এক হতে হবে। সাংবাদিক নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আগের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই দিন দিন এর ব্যাপকতা বাড়ছে।

সভাপতির বক্তব্যে শাহজাহান শামীম বলেন, ‘রোদ বৃষ্টি উপেক্ষা করেই আমাদের সংবাদ সংগ্রহ করতে হয়। কিন্তু আজ আমাদের এ প্রচণ্ড রোদের মধ্যে রাস্তায় দাঁড়াতে হয়েছে সহকর্মী সাংবাদিক ভাইদের ওপর হামলার প্রতিবাদ জানাতে। আমরা আশাকরি প্রশাসন এ ঘটনার দ্রুত বিচার করবেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক সাজা দেবেন।’

পঞ্চগড়: চট্টগ্রামে দীপ্ত টিভি’র দুজনসহ ৪ জন সাংবাদিককে মারধর এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার সকালে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে পঞ্চগড় সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে সকাল সাড়ে দশটা থেকে এক ঘণ্টা ব্যাপী মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।

দীপ্ত টিভির সাংবাদিকদের মারধরের প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মানববন্ধন

মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভি ও সমকালের পঞ্চগড় প্রতিনিধি প্রতিনিধি সফিকুল আলম সফিক, সাপ্তাহিক পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলীল তালুকদার, চ্যানেল ২৪ পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হান, এটিএন বাংলা ও এটিএন নিউজের হারুন উর রশীদ বাবু, দৈনিক আলোকিত উত্তরের সম্পাদক আবুল কাশেম রুমেল, এনটিভি, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,  বাংলা ভিশনের  মোশাররফ হোসেন, আরটিভি’র রাজিউর রহমান রাজু, সময় টিভি’র আবু সালেক রহিম, মাছরাঙ্গা টিভি’র খোরশেদ আলম, ৭১ টিভি’র মো. রফিকুল ইসলাম, দীপ্ত টিভি’র জামিল চৌধুরী ডলার, মানবজমিনের সাবিবুর রহমান সাবিব, দৈনিক করতোয়া ও সকালের খবরের সামসউদ্দিন চৌধুরী কালাম, আমাদের সময়ের নজরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, যায়যায়দিনের আব্দুল কাইয়ুম, দৈনিক আলোকিত বাংলাদেশের মো. শাহজাহান আলী, দৈনিক খবরের কামরুল ইসলাম কামু, অনলাইন পঞ্চগড় তালাশের সম্পাদক আসাদুজ্জামান আপেল, দৈনিক বাংলাদেশ সময়ের মো. শহিদুল ইসলাম, পূর্ব-পশ্চিমবিডি. কমের মোস্তাক আহমেদ, নিউজনেক্সট বিডি’র মো. লুৎফর রহমান, প্রথম খবরের এ কে এম গোফরান বিপ্লব, দৈনিক ভোরের ডাকের মাহামুদুল হাসান বাবু, দৈনিক তিস্তার আতাউর রহমান রবি, দৈনিক জনতার মাসুম বিল্লা, প্রভাষক কুদরত ই খুদা মুন ও মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রামে দীপ্ত টিভির ২ সাংবাদিকসহ ৪জনকে মারধর এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তারা হামলাকারীরা যে দলেরই হোক না কেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাজীপুর: চট্টগ্রামে দীপ্ত টিভির ২ সাংবাদিকসহ ৪ সাংবাদিককে মারধরের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী শ্রীপুর উপজেলা পরিষদের সামনে সচেতন সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

দীপ্ত টিভির সাংবাদিকদের মারধরের প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন

মানববন্ধনে অংশ নেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ প্রতিদিন এর আঞ্চলিক প্রতিনিধি মাহবুবুর রহমান আকন্দ, এম রুহুল আমীন সংবাদ এর জেলা প্রতিনিধি, ভোরের ডাক এর জেলা প্রতিনিধি কাজী আকতার হোসেন, সরেজমিন এর প্রতিনিধি মাহবুবুল আলম, জনতা’র জেলা প্রতিনিধি শেখ আকতার হোসেন প্রমুখ।

টাঙ্গাইল: চট্টগ্রামে চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইলের সাংবাদিক ও সুধী সমাজ। সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে শনিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন। সচেতন সাংবাদিক হিসেবে আমরা তা মেনে নিতে পারি না। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসুচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দীপ্ত টিভির সাংবাদিকদের মারধরের প্রতিবাদে টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন

সমাবেশে বক্তৃতা করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট জাফর আহম্মেদ, সম্পাদক আর টিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলা। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা টেলিভিশন রিপোর্টারস ফোরামের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, স্থানীয় দৈনিক পত্রিকার প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, এন টিভির স্টাফ রিপোর্টার মোহব্বত হোসেন, টাঙ্গাইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন, জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন, মাই টিভির মির্জা রুবল, মোহনা টিভির রেজওয়ান শরিফ, এসএ টিভির জেলা প্রতিনিধি আহম্মেদ রাসেল, এশিয়া টিভির শফিকুজ্জামান খান মোস্তফা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মামুনুর রহমান, বিজয় টিভির আবু জুবায়ের উজ্জল, দৈনিক কালের স্রোতের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান টগর, মজলুমের কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু সাঈদ, দৈনিক প্রগতির আলোর স্টাফ রিপোর্টার মাসুদুর রানা, সাংবাদিক আবু কাওছার আহমেদ, আবু রায়হান, শোভন দাশ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আরও পড়তে পারেন:

বৃষ্টি হতে পারে আজ

 

নরসিংদী: একই ঘটনায় শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এম.এ আউয়াল, সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি মো. নুরুল ইসলাম, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামীণ দর্পনের সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বদরুল আমিন চৌধুরী, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, দৈনিক নরসিংদীর বাণী’র সম্পাদক মো. ফারুক মিয়া, দৈনিক মুক্তচিন্তার সম্পাদক মো. জয়নুল আবেদীন, দৈনিক খোঁজখবরের সম্পাদক মনজিল এ মিল্লাত, ইনডিপেনডেন্ট টিভির আসাদুজ্জামান রিপন, প্রথম আলোর মনিরুজ্জামান, সময় টিভির আশিকুর রহমান পিয়াল, চ্যানেল নাইনের আইয়ুব খান সরকার, জিটিভির শ্যামল মিত্র, রিপোর্টাস ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম মতি, দৈনিক ভোরের ডাকের গাজী হানিফ মাহমুদ, পাক্ষিক খাসখবর সম্পাদক মো. কবির হোসেন, এশিয়ান টিভির আকরাম হোসেন, সাপ্তাহিক প্রথম খবরের বার্তা সম্পাদক তোফায়েল আহমেদ স্বপনসহ স্থানীয় অন্যান্য সংবাদকর্মীরা।

দীপ্ত টিভির সাংবাদিকদের মারধরের প্রতিবাদে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রসঙ্গত, গত রবিবার চট্টগ্রামের বহদ্দারহাটের চান্দগাও এলাকায় অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব পালনকালে দীপ্ত টিভির সাংবাদিক আনিসুর রহমান ও ক্যামেরা পারসন মাসুদ দেওয়ানের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় দৈনিক সরেজমিন বার্তার সাংবাদিক নুসরাত জাহান ও দৈনিক আজকের দুর্নীতির শোয়েব বিপ্লবের ওপরও হামলা চালায় তারা।

 

/টিএন/

আরও পড়তে পারেন:

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম