রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি

মাগুরা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আছিয়ার মা আয়েশা আক্তার। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। এতে মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আয়েশা আক্তার বলেন, ‘তাদের এমনভাবে ফাঁসি দিক, যাতে গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারে যে সরকার বিচার করতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের যেন কেউ ক্ষতি করতে না পারে, সেটা আমরা চাই। আমার আরেকটা ১১ বছরের বাচ্চা স্কুলে যায়। আমার অনেকটা ভয়ই করে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গেলে ৮ বছরের আছিয়াকে ধর্ষণ করেন তার বড় বোনের শ্বশুর হিটু শেখ। অতিরিক্ত রক্তক্ষরণ হলে আছিয়াকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।

আছিয়ার মায়ের দায়ের করা মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং বাকি তিন আসামিকে খালাস দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে পরে এই মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। সোমবার সেই আপিলের শুনানি শেষে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

/এম/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা ‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ফিরতে দেরি হবে’, এটাই ছিল স্ত্রীর সঙ্গে শেষ কথা
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
সর্বশেষ খবর
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
যুদ্ধ ও অতীতের দুর্নীতির ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার: তিতুমীর
যুদ্ধ ও অতীতের দুর্নীতির ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার: তিতুমীর
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা