হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন

কুষ্টিয়া প্রতিনিধি 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩

একটি হেলিকপ্টার রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা এসে নামলো মাঠে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন। হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে তারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দৃশ্য দেখা যায়।

ফুলেল শুভেচ্ছা পাওয়া ব্যক্তির নাম নাসির উদ্দিন শেখ। তিনি সিঙ্গাপুরপ্রবাসী। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর ঢাকা থেকে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসেন। তিনি খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তার ভাই রবিন রায়হান খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। রবিন আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে এলাকায় তৎপরতা চালাচ্ছেন।

এদিকে প্রবাসী ও সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাইকে পুলিশের ফুলেল শুভেচ্ছা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা শুরু হয়।

স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, সিঙ্গাপুরপ্রবাসী নাসির উদ্দিন একজন ‘আদম’ ব্যবসায়ী। তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। এ ধরনের ব্যক্তিকে সরকারি কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন না। এটা সরকারি চাকরিবিধির পরিপন্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, সিঙ্গাপুর থেকে বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নাসির উদ্দিন। পরে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেন তিনি। হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়। দুপুরের দিকে খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুরপ্রবাসী আরও দুই ব্যবসায়িক অংশীদার ছিলেন।

হেলিকপ্টার অবতরণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই মাঠের আশপাশে ভিড় করেন স্থানীয় লোকজন। দুপুরে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শতাধিক মানুষ মাঠের চারপাশে জড়ো হন। অনেকে মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণ ও ফুলেল শুভেচ্ছা জানানোর দৃশ্য ভিডিও করেন।

তবে ফুল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন। তিনি দাবি করেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতে পারি না। দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিছে। আমরা নিরাপত্তার জন্য গিছিলাম।’

প্রবাসীর ভাই ও সম্ভাব্য মেয়র প্রার্থী রবিন রায়হান বলেন, ‘বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি এসেছেন।’

রবিন রায়হান বলেন, ‘ওসি কাউকে ফুল দেননি। ফুল কাদায় পড়ে যাচ্ছিল বলে তিনি (ওসি) ধরাধরি করেন।’

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ জানান, বিষয়টি জেনেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করা হবে। আসলে কী ঘটেছে, সেটা তদন্তের পর বেরিয়ে আসবে।

/এফআর/
সম্পর্কিত
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন